মিজানুর রহমান রিপন, কলাপাড়া প্রতিনিধি-
২০ জানুয়ারী ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৪ আসনে তাবলীগ জামাত ও রাখাইন নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি প্রার্থীর সাক্ষাৎ

তাবলীগ জামাত ও রাখাইন নেতৃবৃন্দের সঙ্গে মোশাররফ হোসেন
তাবলীগ জামাত ও রাখাইন নেতৃবৃন্দের সঙ্গে মোশাররফ হোসেন | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে পটুয়াখালী জেলা তাবলীগ জামাত এবং রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কলাপাড়া উপজেলায় নিজ বাসভবনের কার্যালয়ে পটুয়াখালী জেলা তাবলীগ জামাতের আমীর জনাব আয়নল হক-এর নেতৃত্বে কলাপাড়া উপজেলা তাবলীগ জামাতের সহযোগী সদস্যবৃন্দ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং তাবলীগ জামাতের নেতাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পটুয়াখালী জেলা তাবলীগ জামাতের আমীর আয়নল হক দেশ, জাতি ও উপস্থিত সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এছাড়াও একই দিনে সকালে কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংসদীয় আসন-১১৪ (পটুয়াখালী-৪) এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাখাইন সম্প্রদায়ের নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সমর্থনের আশ্বাস দেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী পরিবেশে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০