মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
২১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গঠনের লক্ষ্যে এ উদ্যোগকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও গার্ল গাইডস প্রতিনিধিরা অংশ নেন।

জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের নৈতিক শিক্ষা, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তৈরি করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তারা বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘হলদে পাখি’ কর্মসূচি শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

আরো পড়ুন...  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম। তিনি ‘হলদে পাখি’ কার্যক্রমের উদ্দেশ্য, কার্যপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের নিয়ে সংগঠিতভাবে ‘হলদে পাখি’ দল গঠন করা গেলে এটি একটি শক্তিশালী শিশু সংগঠনে পরিণত হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীনসহ আরও অনেকে। তারা শিক্ষার্থীদের মানসিক বিকাশে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি উপস্থাপনা করেন জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ‘হলদে পাখি’ কার্যক্রম একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আরো পড়ুন...  ঘোষবাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপ-লাটার সংঘর্ষে নিহত ১, আহত ৪

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০