খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুসহ নারী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ এক নারীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে ঘটনাটি ঘটে। সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকায় প্রবেশ করলে ভারতীয় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছর বয়সী নাতনি আয়েশা খাতুন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, আটক নারী শিশুটিকে সঙ্গে নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। পরে বিএসএফ তাদের আটক করে বিষয়টি বিজিবিকে অবহিত করে। এরপর রাতেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে উভয় পক্ষ আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা পরে তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আরো পড়ুন...  রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে আটক নারী ও শিশুকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

থানা পুলিশের তথ্যমতে, আটক নারী বৃষ্টি খাতুন এর আগে একবার ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে তার মাইদুল শেখ নামের এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্ক রয়েছে বলেও পুলিশ সূত্র দাবি করেছে। তবে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে শিশুসহ একজন নারীর আটক হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশাসন বলছে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও বিএসএফ নিয়মিত সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০