মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনকর্মীদের গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ বন বিভাগ এর বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা ফজলুল হক বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গাবুরা এলাকার আবুল কালাম, ইয়াছিন আরাফাত, আবরিয়া হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মে ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোষ্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় একটি মাছ ধরার ট্রলারকে থামানোর সংকেত দেয় বন বিভাগের একটি টহল দল। অভিযোগ রয়েছে, ট্রলারটি বনকর্মীদের নির্দেশ অমান্য করলে গুলি চালানো হয়। এতে গাবুরা এলাকার জেলে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে দুপুরে তার মরদেহ এলাকায় আনা হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষুব্ধ গ্রামবাসী মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা স্টেশনে প্রবেশ করে ভবন ও আসবাবপত্রে ভাঙচুর চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জের রামচন্দ্রপুরে জামায়াতের নির্বাচনী জনসভা

এসময় বাধা দিতে গেলে বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলেছার আলী ও ফয়জুর রহমানকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

মামলায় প্রায় চার লাখ টাকার মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় জানান, ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০