নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
রামিসার মায়ের সাক্ষ্য

স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই

আদালতে রামিসার মা। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির মা পারভীন আক্তার। মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়।

এদিন প্রথমে রামিসার বাবা সাক্ষ্য দেন। তার সাক্ষ্য ও জেরা শেষে দ্বিতীয় সাক্ষী হিসেবে রামিসার মা পারভীন আক্তার সাক্ষ্য দেন। বেলা ১১টা ৩ মিনিটের দিকে পারভীনের সাক্ষ্য শুরু হয়। এ সময় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে কাঠগড়ায় হাজির করা হয়।

পারভীন আক্তার আদালতে বলেন, গত ১৯ মে সকালে ঘটনাটি ঘটে। আমি তখন রান্না করছিলাম। বড় মেয়ে রাইসাকে চাচার বাসায় যেতে বললে ছোট মেয়ে রামিসাও যেতে চায়। আমি তাকে যেতে নিষেধ করি। একপর্যায়ে বাচ্চার চিৎকার শুনতে পাই। পরে জানতে পারি রামিসা নিখোঁজ।

তিনি বলেন, তিনতলায় সোহেলদের দরজার সামনে মেয়ের জুতা পড়ে থাকতে দেখি। বারবার দরজায় ধাক্কা দিয়ে বলি— ‘বইন দরজাটা খোল। দরজাটা খোল। আমি তোকে কিছু বলব না।’ কিন্তু স্বপ্না দরজা খোলে না।

আরো পড়ুন...  বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

পারভীন আক্তার বলেন, অনেক চেষ্টার পর দরজার লক ভাঙা হয়। ছিদ্র দিয়ে দেখি বাথরুম খোলা আর ভেতরে রক্ত। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার মেয়ের মাথা বাথরুমের বালতিতে আর দেহ আসামিদের রুমের খাটের নিচে। আমি অজ্ঞান হয়ে যাই।

পিপি আজিজুর রহমান দুলু স্বপ্না সম্পর্কে জানতে চাইলে রামিসার মা কাঠগড়ার দিকে হাত দিয়ে বলেন, ওই যে কাঠগড়ায় দাঁড়িয়ে। আমি কত বলছি, বইন দরজাটা খোল— কিন্তু খোলে নাই সে। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগে গত ১৯ মে পল্লবীর ওই ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেপ্তার হন। আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন সোহেল। চার্জশিটে মাদকাসক্ত সোহেলের ধর্ষণ ও স্বপ্নার লাশ গুমে সহযোগিতার কথা উল্লেখ রয়েছে।

পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে দিয়েছেন আদালত। সাক্ষ্য শেষে আসামিদের কারাগারে ফেরত পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০