তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

মৌলভীবাজারে বর্ষার আগমনী বার্তা নিয়ে প্রকৃতি যেন সাজিয়ে তুলেছে কদম ফুলের অপার সৌন্দর্য। এখনই বর্ষার পূর্ণ মৌসুম না হলেও কদমগাছগুলো শাখা-প্রশাখাজুড়ে ফুটে উঠেছে হলুদ-সাদা রঙের ফুলে, যা এলাকাজুড়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ।

মৌলভীবাজার পৌর শহরের মনু নদের পাড়, পুকুরপাড় এবং বিভিন্ন সড়কের পাশে থাকা কদমগাছগুলোতে এ বছর আগেভাগেই ফুলের সমারোহ দেখা গেছে। সকালের কোমল আলোয় ফুলগুলো যেন আরও উজ্জ্বল হয়ে প্রকৃতির সৌন্দর্যকে নতুন রূপ দিয়েছে। অসংখ্য মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে কদমের ডালপালা।

নদীপাড়ে দাঁড়িয়ে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন কদমগাছে ফুলের ভারে নুয়ে এসেছে শাখাগুলো। অনেক জায়গায় ফুলের সমাবেশ এতটাই ঘন যে পুরো গাছটিকেই ফুলে ভরা এক সৌন্দর্যের প্রতীক মনে হচ্ছে।

স্থানীয়দের মতে, মনু নদের পাড়ের কদমগাছগুলো কয়েক বছরের মধ্যে বড় হয়ে এখন প্রকৃতির অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বর্ষার আগে এমন ফুল ফোটা এলাকাবাসীর জন্য বাড়তি আনন্দ ও প্রশান্তি বয়ে এনেছে।

নিসর্গবিদ দ্বিজেন শর্মার ভাষায়, “কদম আমাদের অনুপম প্রকৃতির আত্মজ”—এই উক্তির বাস্তব রূপ যেন মৌলভীবাজারের এই কদমগাছগুলোতেই ধরা পড়েছে।

আরো পড়ুন...  প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পায়?

কদমগাছ সাধারণত বর্ষার আগমনী বার্তা বহন করে। শক্তিশালী না হলেও ছায়া ও সৌন্দর্যের কারণে এটি পথিকের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এবার সেই কদমই ফুলের বন্যায় ভরিয়ে তুলেছে পুরো এলাকা।

সব মিলিয়ে মৌলভীবাজারে কদম ফুলের এই অকাল সৌন্দর্য এখন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০