যুক্তরাজ্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের (ওপিজিএইচ) প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সাক্ষাতে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হাসপাতালের কার্যক্রমের অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে হুইপ দুলুর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য তাঁকে এবং তাঁর সহধর্মিণীকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
মন্তব্য করুন