আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর হিসেবে পরিচিত সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতী সন্তান ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন ‘পলিটিক্স’ বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডস ইউনিভার্সিটি থেকে তিনি এ ডিগ্রি লাভ করেন।

গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বাবা-মায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে ডিগ্রি সনদ তুলে দেওয়া হয়।

ইছমাইল উদ্দিন ২০০৪ সালের ১৪ জুলাই যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের সন্তান এবং যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা মো. জমির উদ্দিন এবং আছমা খাতুনের জ্যেষ্ঠ পুত্র।

শৈশব থেকেই মেধাবী ও নেতৃত্বগুণে অনন্য ইছমাইল শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি হ্যানসন একাডেমির ডেপুটি হেড বয় হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ডিক্সনস সিক্সথ ফর্মের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়া লিডস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংগঠনের সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত মানুষের পক্ষে তার দৃঢ় অবস্থান ও জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ডসহ পার্শ্ববর্তী বিভিন্ন শহরে ব্যাপক প্রশংসা অর্জন করে।

আরো পড়ুন...  জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

মাত্র ১৯ বছর বয়সে, ২০২৪ সালে, তিনি ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের প্রার্থী হিসেবে বোলিং অ্যান্ড বার্কারএন্ড এলাকা থেকে বিপুল ভোটে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি এবং সর্বকনিষ্ঠ কাউন্সিলর হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেন।

২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার পর ব্রিটিশ সরকারের সিভিল সার্ভিসে পলিসি ও ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারের সুযোগ পাওয়ায় তিনি পুনরায় নির্বাচনে অংশ নেননি।

শুধু ইছমাইলই নন, তার পরিবারও শিক্ষাক্ষেত্রে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তার বড় বোন একজন ইমিগ্রেশন আইনজীবী, আর অপর দুই বোন মেডিকেল শিক্ষার্থী।

নিজের এ অর্জনের জন্য ইছমাইল উদ্দিন বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে তার পিতা কমিউনিটি নেতা জমির উদ্দিন মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বলেন, “আল্লাহ আমাকে একজন নেক ও মেধাবী সন্তান দান করেছেন। ইছমাইল যেন ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

ইছমাইল উদ্দিনের এই সাফল্যে বিশ্বনাথসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০