তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১টি মহিষের মৃত্যু হয়েছে। এতে কয়েকটি দরিদ্র চা শ্রমিক পরিবার মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় হঠাৎ করে এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি একাধিক দফায় বজ্রপাত হয়। এ সময় মাঠে চরতে থাকা চা শ্রমিক পরিবারের গবাদিপশুগুলো বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

স্থানীয়রা জানান, মৃত গবাদিপশুগুলো এসব পরিবারের প্রধান জীবিকা উপার্জনের অন্যতম সহায়ক ছিল। দুধ বিক্রি ও পশুপালনের আয়ের ওপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করতেন। এক মুহূর্তে বড় ধরনের ক্ষতির কারণে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।

এলাকাবাসীর ভাষ্য, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই চা বাগানের শ্রমিক এবং নিম্নআয়ের মানুষ। দীর্ঘদিন কষ্ট করে গবাদিপশু পালন করে তারা আর্থিক স্বচ্ছলতার চেষ্টা করছিলেন, কিন্তু বজ্রপাতের ঘটনায় সেই স্বপ্ন ভেঙে গেছে।

আরো পড়ুন...  ধরমন্ডল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, মানবিক কারণে এসব পরিবারকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

এদিকে হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর সহায়তা কামনা করেছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০