শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে মোরেলগঞ্জে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ জুন শুক্রবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত,Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে উৎসাহিত করতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম উপজেলা পর্যায়ে এর প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে স্থানীয় সাংসদ অধ্যক্ষ আব্দুল আলীম অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল মেধার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, জাতীয় বিজ্ঞান মেলার এই প্রদর্শনী দেশের বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন,বর্তমান যুগে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং ভবিষ্যৎ দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন,দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষক,অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে হবে। তাহলেই দেশ একটি দক্ষ,আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে পারবে।

আরো পড়ুন...  মহিপুরে ত্রাণের নামে প্রতারণা, আটক ২

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক কৃষি মডেল এবং ডিজিটাল সেবাভিত্তিক একগুচ্ছ স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তব ভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা,বিজ্ঞানমনস্ক করে তোলা, সমস্যা সমাধানের সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।পুরো আয়োজন জুড়ে খুদে বিজ্ঞানীদের মাঝে ছিল দারুণ উৎসাহ-উদ্দীপনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০