আারিফুল ইসলাম মাহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন একটি অস্থায়ী অপারেশন বেস (টিওবি) স্থাপন করেছে।

শনিবার (১৩ জুন) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন কেষ্টমনিপাড়া এলাকায় এই নতুন ক্যাম্প স্থাপনের তথ্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানছড়ি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে ২১.৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে সীমান্ত পাহারা, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ, চোরাচালান দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জানমাল সুরক্ষা এবং আভিযানিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতেই কেষ্টমনিপাড়ায় নতুন এই টিওবি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, নতুন এই অস্থায়ী ক্যাম্প সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র এবং অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনেও এই ক্যাম্প থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বনজ সম্পদ যেমন কাঠ, বাঁশ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ পাচার প্রতিরোধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরো পড়ুন...  পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ রবিউল ইসলাম বলেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ধরে রাখতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় নতুন এই ক্যাম্প স্থাপন হলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

৩

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

৪

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৫

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৭

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৮

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৯

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

১১

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১২

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৩

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৫

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৬

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৮

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৯

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০