তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সহায়তা তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তি, প্রবাসী পরিবারের সদস্য এবং সচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত কৃষকরা।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা যথাযথ যাচাই-বাছাই না করেই তালিকা প্রস্তুত করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় তালিকা প্রস্তুত করা হয়।

অভিযোগ অনুযায়ী, ব্রাহ্মণবাজার ইউনিয়নে কৃষক না হয়েও কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়েও কয়েকজন ব্যক্তি সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে প্রবাসী পরিবারের সদস্য, সরকারি চাকরিজীবীর পরিবারের সদস্য এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামও রয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত কৃষকরা। একই ধরনের অভিযোগ উঠেছে বরমচাল ইউনিয়নেও।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছয়ফুল আলম অভিযোগ করে বলেন, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অনেক প্রবাসী ও সচ্ছল পরিবারের সদস্যকে তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরো পড়ুন...  মাসুমের মৃত্যুর ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা নেই: এমপি আলীম

তবে ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, চেয়ারম্যান, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যাচাই-বাছাই কমিটির সদস্যদের সমন্বয়ে ৫১৮ জনের তালিকা করা হয়েছিল। বরাদ্দ কম আসায় ১৯০ জনকে সহায়তা দেওয়া হয়েছে। তাড়াহুড়োর কারণে কিছু ত্রুটি থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ হাজার ৫৩৭টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য ৪৬ দশমিক ১ মেট্রিক টন চাল এবং ৯২ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, বরাদ্দ সীমিত থাকায় কিছু প্রকৃত কৃষক তালিকার বাইরে রয়েছেন। তবে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে এসেছে। কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। তদন্তে কেউ ক্ষতিগ্রস্ত না হয়েও তালিকাভুক্ত হয়েছেন বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০