কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রবাসী পরিবারের পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির মহিপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষার্থী মো. মুসা গাজীর পক্ষে তার দাদি মোসা. ফাতিমা লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, মুসা গাজীর বাবা মো. মজিবুর রহমান গাজী প্রায় ২৩ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। প্রবাস জীবনের উপার্জিত অর্থ ও পারিবারিক সঞ্চয়ের মাধ্যমে তারা ২০২৪ সালে ইউসুফপুর মৌজার বিএস ৮১৬ খতিয়ানের ২৩০৩ ও ২৩০৭ দাগভুক্ত জমি বৈধভাবে ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি ইমরান হাওলাদার (পিতা: ইউনুস হাওলাদার) ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে মহিপুর থানায় অনুষ্ঠিত সালিশ বৈঠকে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত জমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও অভিযুক্তরা তা অমান্য করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন ইমরান হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল ইসলাম গালিব (মাইকেল), মহিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব আলী আকন ফিরোজ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাউয়াব সরদার, রাসেল মাহমুদসহ কয়েকজন স্কেভেটর মেশিন দিয়ে জমিতে মাটি কাটার কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

আরো পড়ুন...  দুই নারী ও শিশুকে ব্যবহার করে ৫ লাখ টাকা চুরি, বড়লেখায় গ্রেপ্তার ২

ঘটনার পর ভুক্তভোগীর চাচা আব্দুল মতিন গাজী মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- আর/১১৬/২৬) করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধা রেখে ২১ জুন ২০২৬ তারিখে কলাপাড়া আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। কিন্তু আদালতে আবেদন বিচারাধীন থাকা অবস্থায়ও ২৩ জুন অভিযুক্তরা পুনরায় জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে আব্দুল মতিন গাজী, শহিদুল গাজী ও দেলোয়ার দুয়ারির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।

হামলায় আব্দুল মতিন গাজী গুরুতর আহত হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়। পরে তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেন। এরপরও তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে মুসা গাজীর দাদি বলেন, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন এবং ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা শুধু আমাদের বৈধ সম্পত্তির সুরক্ষা এবং ন্যায়বিচার চাই।”

আরো পড়ুন...  স্বতন্ত্র হই আর যা-ই হই, এই দুর্দশা মেনে নেব না: রুমিন ফারহানা

এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরবর্তীতে এ বিষয়ে থানায় আর কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

১২

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৩

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১৪

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১৫

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১৬

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৭

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৮

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৯

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

২০