জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ
৪ জুলাই ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট।

শনিবার (৪ জুলাই) বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন বলেন, জনগণ জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং জুলাইয়ের ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়ার দাবি জানান।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ আব্দুল মতিন, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক ফারুক হুসাইন, বিশিষ্ট ব্যাংকার মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, জেলা শিবির সভাপতি মো. জুবায়ের হোসেন এবং অ্যাডভোকেট আজমত হুসাইনসহ অন্যান্য নেতারা।

আরো পড়ুন...  শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

বক্তারা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০