জাহেদুল ইসলাম আল রাইয়ান
৭ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

জীবনের প্রতিটি অধ্যায় নতুন করে লেখা যায়—যদি ইচ্ছাশক্তি অটুট থাকে এবং আল্লাহর ওপর ভরসা দৃঢ় হয়। সেই সত্যের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ মিশরের আমাল ইসমাইল।

মিশরের এক প্রত্যন্ত গ্রামে জন্ম তাঁর। শৈশবেই পারিবারিক দায়িত্ব ও জীবনের বাস্তবতা তাঁকে নিয়মিত শিক্ষাজীবন থেকে দূরে সরিয়ে দেয়। সময়ের সঙ্গে সংসার, পরিবার ও সন্তানের দায়িত্বই হয়ে ওঠে তাঁর জীবনের প্রধান অধ্যায়। চার সন্তানের জননী হিসেবে তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে পরিবার গড়ে তোলার দায়িত্ব পালন করেন।

তবে জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা কখনো নিভে যায়নি।

৩৮ বছর বয়সে তিনি আবার বই হাতে তুলে নেন। বহু বছরের বিরতির পর ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে আবারও পড়াশোনায় বিরতি দিতে হয়। তবুও তিনি আশা ছাড়েননি।

এরপর জীবনে আসে আরও কঠিন পরীক্ষা। তিনি দু’বার ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন। প্রতিটি প্রতিকূলতা যেন তাঁর ধৈর্য, ঈমান ও দৃঢ়তাকে আরও শক্তিশালী করে তোলে।

সময়ের প্রবাহে তাঁর বয়স যখন সত্তরের কোঠায়, তখন অনেকেই জীবনের শেষ অধ্যায়ে বিশ্রামকে বেছে নেন। কিন্তু তাঁর মেয়ে ও নাতি-নাতনিদের অনুপ্রেরণায় তিনি আবারও পড়াশোনায় ফিরে আসেন।

আরো পড়ুন...  সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি মিশরের মানসুরা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে গবেষণার দীর্ঘ পথচলা শুরু করেন।

অবশেষে ৮৪ বছর বয়সে, যে সময়ে অনেকের হাতে কলম ধরাও কঠিন হয়ে পড়ে, সেই বয়সেই তিনি গবেষণা সম্পন্ন করে প্রথম শ্রেণির সম্মানসহ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আমাল ইসমাইলের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—আল্লাহ যদি কোনো বান্দার অন্তরে জ্ঞান অর্জনের আগ্রহ সৃষ্টি করেন, তবে সময়, বয়স কিংবা প্রতিকূলতা সেই আলোকে নিভিয়ে দিতে পারে না। তিনি ধৈর্য, অধ্যবসায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করেছেন।

ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্যই জ্ঞান অর্জনের গুরুত্ব সমানভাবে তুলে ধরেছে। মহানবী ﷺ বলেছেন, “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।” (সুনান ইবন মাজাহ, হাদিস: ২২৪)

ইসলামের ইতিহাসে অসংখ্য নারী ইলম, হাদিস, ফিকহ ও শিক্ষার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাল ইসমাইলের জীবনও সেই চিরন্তন শিক্ষার এক আধুনিক প্রতিফলন।

এই জীবনকাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয়—মানুষের বয়স বাড়ে, কিন্তু সুন্দর স্বপ্নের বয়স বাড়ে না। আল্লাহর ওপর ভরসা, ধৈর্য, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুনভাবে পথচলা শুরু করা সম্ভব। জ্ঞান অন্বেষণের পথ কখনো শেষ হয় না; বরং তা মানুষকে দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের কল্যাণের দিশা দেখায়।

আরো পড়ুন...  ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারার অনুমতি—আফগানিস্তানে নতুন আইন

লেখক:
জাহেদুল ইসলাম আল রাইয়ান
কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০