হাফিজ মাছুম আহমদ দুধরচকী
২৪ জুলাই ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ।

প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি। “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।”

পবিত্র কোরআন মাজিদের সুরা আলে ইমরানের ২৬ ও ২৭ নম্বর আয়াত ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার পাঠ করলে, ইনশাআল্লাহ ঋণ পরিশোধে সহায়তা লাভ এবং শত্রুর ওপর বিজয় অর্জনের আশা করা যায়।

এছাড়া প্রতিদিন এশার নামাজের পর শোয়ার সময় এই আয়াতগুলো বারবার পাঠ করলে আল্লাহ তাআলা উপার্জনে বরকত দান করেন, সৌভাগ্য বৃদ্ধি করেন এবং দারিদ্র্য দূর করে দেন।

সহিহ কিতাবে বর্ণিত আছে, এই আয়াতসমূহ নাজিল হওয়ার পেছনে একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। সে সময় ইহুদি ও নাসারারা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নবুয়ত নিয়ে বিদ্রূপ করে বলত, তিনি যদি সত্যিই আল্লাহর নবী হতেন, তবে হযরত দাউদ (আ.) ও হযরত সুলাইমান (আ.)-এর মতো ধন-সম্পদের অধিকারী হতেন। তাদের এ ধরনের কথার প্রেক্ষিতেই এই আয়াতসমূহ নাজিল হয়।

পরবর্তীতে মুসলমানদের বৈষয়িক উন্নতি, পারস্য ও রোম সাম্রাজ্যের বিজয়সহ ইসলামের ব্যাপক প্রসারের সূচনা ঘটে। এই আয়াতের মূল শিক্ষা হলো—ধন-সম্পদ, সম্মান ও ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই অর্জিত হয়। মানুষের জ্ঞান ও দৃষ্টির সীমাবদ্ধতার কারণে আল্লাহর অসীম ক্ষমতা ও কুদরত পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়।

আরো পড়ুন...  আশুরার গুরুত্ব ও তাৎপর্য

এই আয়াত পাঠের মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর অসীম কুদরতের কাছে সমর্পণ করে। যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাআলা তার ওপর নিজের রহমত বর্ষণ করেন।

হাদিসে বর্ণিত আছে, একবার হযরত মুয়াজ (রা.) ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। পরে তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শরণাপন্ন হলে তিনি তাকে এই আয়াতগুলো পাঠ করার নির্দেশ দেন। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই তিনি ঋণমুক্ত হন।

বাংলা উচ্চারণ

“কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ওয়া তুইজ্জু মান তাশাউ, ওয়া তুজিল্লু মান তাশাউ, বিয়াদিকাল খাইর। ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব।”

অর্থ

(হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) বলুন, হে আল্লাহ! আপনি সমগ্র রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাঁর কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সকল কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।

আরো পড়ুন...  লাইলাতুল কদর: মানবজাতির জন্য মহামূল্যবান রাত

আপনি রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। আপনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন।

পরিশেষে মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল করার তাওফিক দান করেন। আমিন।

লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট।
সাবেক ইমাম ও খতিব, কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট।
সাবেক প্রিন্সিপাল, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, উপশহর, সিলেট।
সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১১

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১২

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৩

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৪

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৫

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৭

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১৮

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

২০