মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
১ অগাস্ট ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত অগ্রসর কর্মীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আল-আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ শিক্ষা শিবির শনিবার (১ আগস্ট) বিকেলে শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা এবং আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসমত হুসাইন।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা এবং আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ।

এ ছাড়া জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি এবং আগামী শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর আইসিটি ও অডিট সম্পাদক মাওলানা কবীর হুসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে জেলার বাছাইকৃত প্রায় একশত কর্মী অংশগ্রহণ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তারিখ: ০১/০৮/২০২৬ ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০