ঢাকা কলেজ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে অনার্স-ইন্টার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

ঢাকা কলেজে উত্তেজনা।
ঢাকা কলেজে উত্তেজনা | ছবি : সংগৃহীত

ঢাকা কলেজে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অনার্স ও উচ্চমাধ্যমিক (ইন্টার) শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঢাকা কলেজের হল পাড়া এলাকায় ঘটে। পুলিশ ও হল প্রভোস্টদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া এগারোটার দিকে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। তারা ‘স্কুলিং এর ঠিকানা; ঢাকা কলেজে হবে না’, ‘তুমি কে আমি কে; ডিসিয়ান’ জাতীয় স্লোগান দেয়। মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের সামনে পৌঁছালে অনার্স শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এর পর উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অপর একদল শিক্ষার্থী বলেন, মিছিলের সময় তারা হঠাৎ অনার্স শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তাদের দাবি, তখন তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং পড়ছিল। এ পরিস্থিতিতে তারা প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল বের করে।

ইন্টার শিক্ষার্থীদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষায় তারা আনন্দ মিছিল করছিল। পরে অনার্স শিক্ষার্থীরা মিছিলে বাধা দেয়। তারা জানে না কেন বাধা দেওয়া হলো।

আরো পড়ুন...  খুবিতে অনুষ্ঠিত বিএনসিসি নৌ-শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান

ঘটনা সম্পর্কে বিজয় ২৪ হলের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “রাত দশটার সময় ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটি মিছিল বের করেছিল। পরে অনার্স শিক্ষার্থীরাও মিছিল করেন এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আমরা সমঝোতার মাধ্যমে ইন্টার শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেই।”

পুলিশের উপস্থিতিতে উত্তেজনা কিছুক্ষণ পরেই কমে যায়। এরপর হল প্রভোস্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০