মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
১৩ অগাস্ট ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে শাটার ও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলো থেকে নগদ টাকা, দেশি-বিদেশি থ্রি-পিস ও বিভিন্ন ধরনের কাপড় চুরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মার্কেটের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, গভীর রাতে দোকানের শাটার ও তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দোকান থেকে কাপড় ও নগদ টাকা নিয়ে যায়।

প্লাস গার্মেন্টসের মালিক মোহাম্মদ কবির হোসেন বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকালে ফোনে মার্কেটে চুরির খবর পেয়ে এসে দেখতে পান, তাঁর দোকানসহ মোট ছয়টি দোকানে চুরি হয়েছে। তাঁর দোকানের শাটার ভেঙে ক্যাশবক্স থেকে টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বেবি প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি বলেন, জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গার্মেন্টস ও মহনা গার্মেন্টসসহ মোট ছয়টি দোকানে চুরি হয়েছে। তাঁর ধারণা, একটি সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে।

আরো পড়ুন...  মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, বেবি প্লাজা মার্কেটের ছয়টি দোকানে চুরির পাশাপাশি মঙ্গলবার রাতে চৌরঙ্গী মোড়ের শিমুল স্টোরেও চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এ অবস্থায় দোকানে চুরি হলে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বেবি প্লাজা মার্কেট থানা থেকে খুব বেশি দূরে নয়। সেখানে রাতে নাইটগার্ড ও পুলিশি পাহারা থাকার পরও কীভাবে চুরির ঘটনা ঘটল, তা ব্যবসায়ীদের বোধগম্য নয়। দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন বলেন, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০