মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মৃত্যু দাবির অর্থ পেল আরব আলীর পরিবার

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট (মৃত্যু দাবি) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় পুরাতন সোনালী ব্যাংকের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য মৃত আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম কিতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মো. শাহাজুল হক।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য মো. সাইফুল ইসলাম, মোছা. গোলাপী পারভীন, মো. কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খোমিনি।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। মৃত্যুর সময় তার ঋণের ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বকেয়া ছিল। তার মৃত্যুর পর সংগঠনের নিয়ম অনুযায়ী ওই পাওনা টাকা মওকুফ করা হয়। পাশাপাশি পরিবারের প্রতি সহযোগিতার অংশ হিসেবে দাফন-কাফনের জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সভাপতি খন্দকার আবু নইম কিতাব জানান, আরব আলীর বকেয়া ঋণ মওকুফের পাশাপাশি সঞ্চয়ের লাভসহ তার পরিবারের হাতে মোট ৬৩ হাজার ৯০৪ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে পেরে সংগঠনের সদস্যরা আনন্দিত বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদস্যদের আর্থিক নিরাপত্তা ও দুর্দিনে পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০