মাগুরা প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ‘আজকের মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধির কারিগর’

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় লতা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি জুবায়ের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নূরুল ইসলাম সাদ্দাম।

জেলা সেক্রেটারি মো. এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডাক্তার জায়েদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, সাবেক জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি মো. মাসুদুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৫০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সহস্রাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  সাভারে জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মো. নূরুল ইসলাম সাদ্দাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।”

তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলের মধ্যে সাফল্য সীমাবদ্ধ রাখলে হবে না। মেধার পাশাপাশি সৎ চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০