ইতিহাস ডেস্ক
৩১ অগাস্ট ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

নিজেকে কখনো বড় মানুষ হিসেবে ভাবেন না প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। তাঁর ভাষায়, তিনি সামান্য একজন নগণ্য ও খুব সাধারণ মানুষ। জীবনের পথে চলতে গিয়ে তাঁরও ভুল হয়, কখনো নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলেন, আবার কখনো নিজের কাছেই নিজেকে পরাজিত মনে হয়।

তবে জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি একটি বিষয় গভীরভাবে অনুভব করেন—যারা তাঁকে গুরুত্ব দেন, তাঁর মূল্য বোঝেন এবং সুখ-দুঃখের সময়ে পাশে থাকেন, তাদের প্রতি তাঁর হৃদয়ে রয়েছে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা।

তিনি বলেন, ভালোবাসার প্রতিদান হয়তো সবসময় কথায় কিংবা কাজে দেওয়া সম্ভব হয় না, কিন্তু যারা আন্তরিকভাবে পাশে থাকেন, তাদের জন্য হৃদয়ের গভীরে সবসময় একটি আলাদা জায়গা থেকে যায়।

নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। তাঁর মতে, মানুষ হিসেবে তিনি পরিপূর্ণ নন। তাঁর মধ্যেও রয়েছে অনেক ভুল, অপূর্ণতা ও দুর্বলতা। কখনো তিনি পথ হারিয়ে ফেলেন, আবার কখনো সেই হারিয়ে যাওয়া পথেই নিজেকে খুঁজে ফেরেন।

জীবনের এই আত্মজিজ্ঞাসা থেকেই আজকাল নিজের জন্য খুব বেশি কিছু চান না তিনি। তাঁর একমাত্র চাওয়া—মহান আল্লাহ যেন তাঁকে সঠিক পথে রাখেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দেন, অন্তরকে পবিত্র ও পরিষ্কার করে দেন এবং যারা তাঁকে ভালোবাসেন, তাদের ভালোবাসার মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন।

আরো পড়ুন...  মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

নীরব প্রার্থনায় তিনি উচ্চারণ করেন— “আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।”
পরম করুণাময় মহান আল্লাহর কাছে বিনীত কণ্ঠে তাঁর প্রার্থনা— হে পরম দয়ালু, হে পরম করুণাময়, ইয়া রহমান, ইয়া রাহিম—আপনি আমাকে ক্ষমা করুন। আমার ভুলগুলো মাফ করে দিন। আমার হৃদয়ের অন্ধকার দূর করে দিন। যখন আমি দুর্বল হয়ে পড়ি, তখন আমাকে শক্তি দিন। যখন আমি পথ হারিয়ে ফেলি, তখন আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছেরের বিশ্বাস, মানুষের কাছে একজন মানুষ যতই সামান্য হোক না কেন, মহান রবের দরবারে তার আশার কোনো সীমা নেই।

তিনি বলেন, “মানুষের কাছে আমি হয়তো সামান্য, কিন্তু আমার রবের দরবারে আমার আশা অসীম।” সবশেষে মহান আল্লাহর দরবারে তাঁর একান্ত প্রার্থনা-হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন এবং আমার অন্তরকে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করে দিন।

আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০