উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১০ জুলাই রাতে নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন মেরাজ আলী। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয় দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়, পরবর্তী সময়ে ওই শিক্ষক একাধিকবার শিশুটিকে বলাৎকার করেন। একপর্যায়ে শিশুটি বিষয়টি তার মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়। এরপর মেরাজ আলী পালিয়ে যান।

পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শিশুটির মা নড়াইল সদর থানায় মামলা করেন।

নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

বিশ্বনাথে বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন হাসপাতালে ভর্তি, বাড়ছে উদ্বেগ

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

১০

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

১১

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

১৪

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১৬

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১৭

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৮

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৯

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

২০