সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তাঁতশিল্পসমৃদ্ধ বেতিল হাট ও বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের গণসংযোগ এবং ভোটারদের আলোচনা-পর্যালোচনায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

আগামী ৩ অক্টোবর (শনিবার) বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউল হক শিকদার ও মফিজ উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউর রহমান (সাগর) ও রুবেল আহমেদ। এছাড়া সহসভাপতি পদে আঃ মন্নাফ শিকদার ও ইউসুফ আলী (বাবু) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে রয়েছেন ছয়জন প্রার্থী। সদস্য পদে ছয়জনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বেতিল বণিক সমবায় সমিতির কার্যালয় থেকে ভোটারদের মধ্যে নাম ও সিরিয়াল নম্বরসংবলিত ভোটার সিরিয়াল কার্ড বিতরণ করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আরও আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

ভোটার সিরিয়াল কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন বেতিল বাজার বণিক সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, চৌহালী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি রেজাউল করিম, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল উদ্দিন শেখ ও দুলাল হোসেন, নির্বাচন কমিটির সদস্য রফিকুল ইসলাম শিকদার ও মাসুদ রানা সংশ্লিষ্টরা।

নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০