মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ
বাগেরহাটের মোরেলগঞ্জ কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এডহক কমিটি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ। তিনি একই সাথে বাগেরহাট জেলা রোভারের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর (২০২৬) তাকে সভাপতি করে এই এডহক কমিটি গঠন করা হয়।

দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিনি বিদ্যালয় প্রাঙ্গণে আগমন করেন এবং শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভা শেষে বিদ্যালয় চত্বরে এক ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জহুরুল ইসলাম, অমৃত কুমার মিস্ত্রী, পলি দেবনাথ, সবুজ মন্ডল, মোঃ নাসির উদ্দিন এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি শফিউল আজমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় নতুন সভাপতি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন