ইনক্রিজিং অ্যাকসেস টু ইম্প্রুভড ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, হেলভেটাস বাংলাদেশ ও চ্যারিটি ওয়াটারের সহযোগিতায় এবং ডরপের আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ উদযাপিত হয়েছে।

১৯ অক্টোবর সোমবার বেলা ১১টায় ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, ডরপের উপজেলা প্রজেক্ট ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, মনিটরিং কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাজিয়া সুলতানা, মো. বোরহান উদ্দিন এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থী ক্যাবিনেটের সদস্যরা দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়গুলো সকলের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতির একটি বাস্তবভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

মন্তব্য করুন