শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাস স্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ১৫ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালনা পরিষদের সদস্য মো. ফরহাদ হোসেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের আমির মাস্টার আল আমীন হাওলাদার ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহিদুল ইসলাম।

স্বাগত বক্তৃতা করেন পরিচালনা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান নিয়াজ ও তানিভর আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, বিএনপি নেতা মো. আমীর আলী তালুকদার, জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম ও হাসপাতালটির দায়িত্বরত ইনচার্জ মো. শফিউল আজম।

ম্যানেজার সুলাইমান হাওলাদার জানান, ১৫ বেডের এ হাসপাতালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতির প্যাথলজি সুবিধা ও সার্বক্ষণিক চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এখানে চিকিৎসা সেবা চালু করা হবে। নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

১

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

২

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

৩

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

৪

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

৫

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৬

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

৭

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৮

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১০

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

১২

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১৩

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

১৪

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১৫

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

১৬

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১৭

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

১৮

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১৯

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২০