নিজস্ব প্রতিনিধিঃ
৩০ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এর অ্যাকশন প্রজেক্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একটি দল। একই আয়োজনে ক্যাম্পাস অ্যাম্বাসেডর বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ডিসিপ্লিনটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস এম মিফতাহুল ইসলাম মাহিন।

২৯ অক্টোবর ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দলটি এ সাফল্য অর্জন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন প্রকল্পের তত্ত্বাবধায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং দলনেতা এস এম মিফতাহুল ইসলাম মাহিন। মাহিন দলের পক্ষে অ্যাকশন প্রজেক্টের পুরস্কার গ্রহণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দলটির প্রকল্পের শিরোনাম ছিল ‘Enhancing Media Literacy Among Homemakers in Khulna: Addressing Misinformation and Promoting Responsible Digital Media Use’। খুলনার গৃহিণীদের মধ্যে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা বাড়ানো, তথ্য যাচাইয়ের দক্ষতা তৈরি এবং ডিজিটাল মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করাই ছিল প্রকল্পটির মূল লক্ষ্য। প্রকল্পের মাধ্যমে গৃহিণীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা, অনলাইনে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা এবং তথ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন...  নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

প্রকল্প দলের সদস্যরা হলেন: সানজিদা আক্তার, মো. নাঈম শেখ, তানিয়া তাবাসসুম, জাহিদা সুলতানা রিমা, আশরাফুল আলম, রুকাইয়া আফিয়া নেহা, আহমেদ মোস্তফা, সাবিনা ইয়াসমিন তিথি ও শেখ এশানুল হক। প্রকল্পটির তত্ত্বাবধায়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম।

প্রকল্পের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সবার জন্যই অত্যন্ত জরুরি। ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে কীভাবে সঠিক তথ্য খুঁজে পেতে হয়, সে বিষয়ে সবার ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য কীভাবে ও কেন ছড়িয়ে পড়ে এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে আনন্দদায়ক ও শিক্ষণীয় পরিবেশে জানার সুযোগ পায়।

দলনেতা এস এম মিফতাহুল ইসলাম মাহিন বলেন, “এই অর্জন আমাদের পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। প্রকল্পের মাধ্যমে গৃহিণীদের মধ্যে তথ্য যাচাইয়ের সচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহারের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি আমরা ।”

‘Media and Information Literacy Skills for 21st-Century Youth’ শীর্ষক সেমিনারের অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্যবিজ্ঞান বিভাগ ইউনেস্কো ঢাকা অফিস ও এমআইএলনেটবিডির সহযোগিতায় এবং জাতিসংঘের ইলেক্টোরাল প্রজেক্ট ব্যালটের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে।

আরো পড়ুন...  মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এ অর্জন শিক্ষার্থীদের মধ্যে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা প্রসারে তাঁদের উদ্যোগের স্বীকৃতি। ভুল তথ্য শনাক্ত করা, তথ্যের সত্যতা যাচাই করা এবং ডিজিটাল মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

১

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

২

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

৩

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

৪

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

৫

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৬

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

৭

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৮

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১০

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

১২

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১৩

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

১৪

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১৫

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

১৬

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১৭

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

১৮

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১৯

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২০