মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা-১ সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারী আলহাজ্ব আব্দুল মতিনের পক্ষে মাগুরায় বিশাল নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাদ আছর মাগুরার শ্রীপুর ও খামারপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মাগুরা-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে খামারপাড়া গোরস্থান মোড় থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়। মিছিলটি শ্রীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ১০ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ হুজাইফা।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সেক্রেটারি সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসার, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  “আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয়”: রুমিন ফারহানা

মিছিল চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী নারী ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে প্রার্থীসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান, যা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০