বিশেষ প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
শরণখোলায় স্বাস্থ্যসেবা জোরদারে ব্র্যাকের সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে উপকূলের জীবন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে। এর ফলে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত ও জলবায়ু-সংবেদনশীল রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাগেরহাটের শরণখোলার মতো দুর্যোগপ্রবণ এলাকায় দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্র্যাকের “Climate Change and Health Project” এর আওতায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প কর্মকর্তা সনৎ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। তিনি জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কেয়া মনি, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মাহমুদ ফয়সাল এবং ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায়। এছাড়াও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা সভায় অংশগ্রহণ করেন।

সমন্বয় সভায় জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্র্যাক সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ এবং কমিউনিটির অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  শরণখোলায় সম্প্রীতির বার্তা ছড়াতে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০