মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভেজাল ওষুধসহ একজন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আরিফ আলী (২৮)। তিনি পবা থানার বড়গাছী গ্রামের বাসিন্দা এবং আক্কাশ আলীর ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, তিনি একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কয়েরদারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে মোঃ আরিফ আলীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত আরিফ আলীর সঙ্গে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে। তারা সংঘবদ্ধভাবে ভেজাল ওষুধ প্রস্তুত করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন...  তীব্র খরায় রাজশাহীতে লিচুর ক্ষতি, ফেটে যাচ্ছে গাছে গাছে ফল

অভিযানকালে আসামির হেফাজত থেকে বিপুল পরিমাণ ভেজাল ও সন্দেহজনক ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল, যেগুলোতে “Emistat 8mg/4ml” লেবেল লাগানো ছিল;

২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল;

২৫টি কাচের অ্যাম্পুল, যেগুলোতে “NEOPENEM Injection Meropenem USP 1g” লেখা লেবেল সংযুক্ত ছিল;

৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল, যেগুলোতে ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি ছিল;

এছাড়াও উদ্ধার করা হয় “Oricef”, “Ceftriaxone USP 1g”, “1g IV” লেখা ৫০টি নকল লেবেল।

ডিবি পুলিশের প্রাথমিক ধারণা, এসব লেবেল ও অ্যাম্পুল ব্যবহার করে বিভিন্ন ইনজেকশন ও ওষুধ ভেজালভাবে প্রস্তুত করা হতো এবং পরে সেগুলো বাজারে সরবরাহ করা হতো। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভেজাল ওষুধ সংক্রান্ত আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ওষুধের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০