আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী কাউছার আজিজীর গণসংযোগ

হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানছড়ি বাজার এলাকায় তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ন্যায়ের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগকালে মাওলানা কাউছার আজিজী বলেন, নির্বাচিত হলে পার্বত্য খাগড়াছড়িকে একটি আধুনিক ও সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমতা, সম্প্রীতি ও ন্যায়ের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতাকর্মীরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। এতে ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা কাউছার আজিজী আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পানছড়ি উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  কালিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পানছড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০