মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে বিএনপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা: ধানের শীষের জোয়ারে উত্তাল রাজপথ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বীরগঞ্জ উপজেলা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ৫নং সুজালপুর, সাতোর এবং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক তিনটি স্থানে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। যদুরমোড় বাজার, দলুয়া বাজার এবং মোহনপুর বাজারে আয়োজিত এই সভাগুলোতে জনতার ঢল নামে, যা এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

উক্ত নির্বাচনী জনসভাগুলোতে পৃথকভাবে সভাপতিত্ব করেন সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী এবং সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুর আলম।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তৃণমূলের জনপ্রিয় নেতা মোঃ মনজুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে আগামী নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।” তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোটারদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।

আরো পড়ুন...  দিনাজপুরে মন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালকুজ্জামান বাবু ও মোজাহারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাস। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহী, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজহারুল ইসলাম রাজা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী।

বক্তারা তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে এক বিশাল মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের সরব উপস্থিতি ও স্লোগানে এলাকাটি এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশে রূপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০