সাভার উপজেলা প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এ প্রচারণা পরিচালনা করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় এই প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিএনপি নেতা এডভোকেট মো. মেহেদীর নির্দেশনায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রচারণাকালে স্থানীয় ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা আমান উল্লাহ আমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাকে কেন এই এলাকার জন্য উপযুক্ত প্রার্থী মনে করা হচ্ছে—সে বিষয়ে ভোটারদের অবহিত করেন।

তেঁতুলঝোড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমি একজন ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। তিনি একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সামাজিক অবকাঠামো শক্তিশালীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রমে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

আরো পড়ুন...  সাউথখালীতে বিএনপির নির্বাচনী জনসভা

তিনি আরও বলেন, সাবেক ডাকসু ভিপি হিসেবে আমান উল্লাহ আমান ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে নিজেকে একজন সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনস্বার্থে সোচ্চার ভূমিকার কারণেই তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, এডভোকেট মো. মেহেদীর দিকনির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা এবং দলের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

নেতাকর্মীরা আরও জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রচারণার পরিধি বাড়ানো হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমান উল্লাহ আমানের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০