মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জের শিবরামপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার বিকেলে শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর বাবুরহাট এলাকার মতিয়ারের মিল চাতাল প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সরকার। জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য বাবুর সুভাষ দাস।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তারা দাবি করেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

আরো পড়ুন...  ঝিকরগাছায় ‘হেনস্থা’ ইস্যুতে জামায়াতের অভিযোগ মিথ্যা দাবি বিএনপির

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে দিনাজপুর–১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেবেন। তিনি জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তারা।

জনসভা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, শিবরামপুর ইউনিয়নে বিএনপির এই জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার করবে।

জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জানান, আগামী দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও বেগবান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০