কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে আনোয়ারুল ইসলামের নির্বাচনি পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই পথসভায় প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণের ওপর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনি পথসভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম। সভার শুরুতে তিনি কান্নাজড়িত কণ্ঠে খট্রামাধবপাড়া ইউনিয়নের জামায়াতের সদস্য আবুল কাশেমের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পথসভায় আনোয়ারুল ইসলাম বলেন, “বেকার যুবকদের হাতকে কর্মের সঙ্গে যুক্ত করতে পারলে চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া ও মাদকের মতো সামাজিক অপরাধ থেকে আমাদের সন্তানদের রক্ষা করা সম্ভব। আমরা চাই, প্রতিটি যুবক যেন সৃষ্টিশীল কাজে নিয়োজিত হয় এবং দেশ ও সমাজের জন্য ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “আমি এই খট্রামাধবপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেছি, শৈশব ও কৈশোর কাটিয়েছি। সব সময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিপুল সমর্থনের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।”

আরো পড়ুন...  প্রবাসীর স্ত্রীকে হামলা-শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

আনোয়ারুল ইসলাম হিলি স্থলবন্দর ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও বর্তমানে নেই পর্যাপ্ত অবকাঠামো, রাস্তা-ঘাট বেহাল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অনুপস্থিত। সংসদে গেলে আমি আপনার সঙ্গে নিয়ে হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন করব। বৃটিশ আমলের ডাঙ্গাপাড়া স্টেশনে ট্রেন দাঁড়ানো এবং হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।”

তিনি নির্বাচনী ভোটের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট এবং গণভোটে হ্যা ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল। আপনারা আশপাশের মানুষ ও আত্মীয়-স্বজনকেও ভোটকেন্দ্রে নিয়ে আসবেন।”

পথসভায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, নেতা আবুল কালাম আজাদ, উপজেলা কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, খট্রামাধবপাড়া ইউনিয়নের আমীর ও সেক্রেটারি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা থেকে স্পষ্ট হয় যে, আনোয়ারুল ইসলাম জনগণের উন্নয়নমূলক সমস্যা সমাধান এবং যুব সমাজকে কর্মসংস্থানে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় জোর দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০