মো রোমন মিয়া (ব্রাহ্মনবাড়িয়া)
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথাল প্রতীকের পক্ষে বাঞ্ছারামপুরে সাকির বিশাল জনসভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপি সমর্থিত জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আবদুর রহিম সাকির সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাথাল প্রতীকের পক্ষে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে বড় বাজার মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাঞ্ছারামপুর বড় বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি।

প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “বাঞ্ছারামপুরকে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নারীদের নিরাপত্তা এবং শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি আরও বলেন, “জনগণের ভোট ও ভালোবাসা পেলে বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়নে আপসহীনভাবে কাজ করা হবে।”

আরো পড়ুন...  রামপালের রাজনগরে জামায়াত প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী জনসভা

জনসভা থেকে নেতৃবৃন্দ মাথাল মার্কায় ভোট দিয়ে জোনায়েদ সাকিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০