ইতিহাস ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, প্রচারণায় সরগরম গলাচিপা–দশমিনা

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড। প্রার্থীদের মিছিল, পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি মোঃ আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিয়মিত গণসংযোগ ও সভা-সমাবেশ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ আসনে আরও কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে নির্বাচনী মাঠে তৈরি হয়েছে বহুমুখী প্রতিযোগিতা। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসনে কে হবেন জনগণের প্রতিনিধি—তা জানতে এখন নির্বাচনের দিনটির দিকেই তাকিয়ে রয়েছেন গলাচিপা ও দশমিনার ভোটাররা।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাগুরায় জামায়াতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০