হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান, কেন্দ্র পাহারার ডাক—রামপালে ড. শেখ ফরিদুল ইসলামের জনসভা

বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার ঝনঝনিয়া মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় নারী-পুরুষ, দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১২ তারিখ ভোরে উঠে সবাই ভোটকেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দেবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে আমাদের অর্জন কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভুয়া ভোট বা জাল ভোট দিতে না পারে—সেদিকে খেয়াল রাখবেন।”

উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট বোরহান খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার-অ্যাট-ল শিক্ষার্থী মো. রবিউল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ব্যবহার করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

জনসভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে ঝনঝনিয়া মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০