মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট–৪ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনে বইছে ভোটের হাওয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অচলায়তন ভেঙে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মূল সমীকরণ দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর লড়াইয়ে।

মাঠপর্যায়ের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সোমনাথ দে এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

ধানের শীষের প্রার্থী সোমনাথ দে জয়ের ব্যাপারে আশাবাদী। তৃণমূলের সমর্থন ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততাকে পুঁজি করে তিনি বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম সুসংগঠিত কর্মীবাহিনী নিয়ে মাঠে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে তার পক্ষ থেকে প্রচারণায় বাধা ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন— কাজী খায়রুজ্জামান শিপন (স্বতন্ত্র, হরিণ), ওমর ফারুক (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা) এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান (জাসদ, তারা)। তারা প্রচারণায় সক্রিয় থাকলেও ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরাই।

ভোটাররা বলছেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় তারা প্রার্থীর অতীত কর্মকাণ্ড, সততা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছেন। নারী ও তরুণ ভোটাররা এ আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন এবং জেলা পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে বাগেরহাট–৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণা ও হিসাব-নিকাশে জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে জয়–পরাজয়ের বাইরে সাধারণ মানুষের প্রত্যাশা— উৎসবমুখর পরিবেশ যেন ভোটের দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০