স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে ভোট দেবেন না মেসি

মেসি | ছবি : সংগৃহীত
মেসি | ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় সভাপতি নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন ক্লাবের সাবেক বোর্ড সদস্য ও সংস্কারপন্থী প্রার্থী ভিক্টর ফন্ট।

বার্সেলোনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা নিয়ে আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে সাবেক কোচ ও ক্লাব লিজেন্ড জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। ফলে ধারণা করা হচ্ছিল, ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও হয়তো কোনো এক প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারেন।

তবে সেই জল্পনায় কার্যত ইতি টেনেছেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান সভাপতি নির্বাচনে সরাসরি যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তিনি শুধু কোনো প্রার্থীকে সমর্থনই করবেন না, এমনকি ভোটদান থেকেও বিরত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টস

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই বৈঠক করবেন না। এমনকি প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে তার প্রথম ফোনকল যাবে মেসির কাছেই। মেসির এই অবস্থান নির্বাচনী রাজনীতিতে বড় একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

আরো পড়ুন...  আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

বার্সেলোনা ছাড়ার পর থেকেই জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলে নানা সময়ে আলোচনায় এসেছে। সে কারণে অনেকেই ধারণা করেছিলেন, মেসি হয়তো লাপোর্তার বিপক্ষে অবস্থান নিতে পারেন। কিন্তু বাস্তবে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পথ বেছে নিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনের তুলনায় এটি একটি বড় পরিবর্তন। কারণ অতীতে বার্সেলোনার সভাপতি নির্বাচনে নিয়মিতভাবেই অংশ নিয়েছেন মেসি এবং ভোট দিয়েছেন। তবে এবার তিনি ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই আগ্রহী।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। ব্যস্ত সূচি ও সক্রিয় ক্যারিয়ারের কারণে আপাতত বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব ফেলতে চান না তিনি। তার আশঙ্কা, সামান্য মন্তব্য বা ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

এ কারণেই কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। ক্লাব রাজনীতি থেকে দূরে থেকে কেবল মাঠের খেলায় মনোযোগ দিতেই এখন আগ্রহী মেসি। যদিও ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হলে বার্সেলোনার সঙ্গে তার সম্পৃক্ততা নতুনভাবে দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০