
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক ফলাফলে কমলগঞ্জ উপজেলার ৬টি কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় মোট ৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে খেলাফত মজলিস প্রার্থী নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৬ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী রিক্সা প্রতিকের চেয়ে ৫,১১৮ ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচনের ফলাফলের দিকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উৎকণ্ঠা দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে যায় এই আসন, সেদিকে পুরো এলাকার নজর রয়েছে।
মন্তব্য করুন