মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে রমজানের শুভেচ্ছা জানালেন রাজু আহমদ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ রাজু আহমদ। তিনি এক বিবৃতিতে পবিত্র এই মাসের তাৎপর্য তুলে ধরে সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

রাজু আহমদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সাবেক দুইবারের জগন্নাথপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত। এছাড়াও তিনি জগন্নাথপুর উপজেলা ‘সোনালী অতীত ইউকে’-এর যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায়। দান-সদকা, যাকাত ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।” তিনি আরও উল্লেখ করেন, রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, বরং সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক মহিমান্বিত সময়।

আরো পড়ুন...  শাশুড়িকে হত্যা, পারিবারিক কলহের ছায়া

রাজু আহমদ আশা প্রকাশ করেন, পবিত্র এই মাসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জগন্নাথপুর পৌরবাসী ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়াবেন। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, “রমজানের শিক্ষা আমাদেরকে সংযমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। আসুন, আমরা সকলে মিলেমিশে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।”

তিনি পৌরবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নেন।

শেষে তিনি জগন্নাথপুর পৌরবাসীর প্রতি আহ্বান জানান, পবিত্র রমজানের আদর্শকে ধারণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সক্রিয় ভূমিকা রাখতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০