খুবি প্রতিনিধি:
৯ জানুয়ারী ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবিতে ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা | ছবি: দৈনিক ইতিহাস
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা | ছবি: দৈনিক ইতিহাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রফেসর ড. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় আজ যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে, তার পেছনে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। অগ্রজদের মতো কর্মজীবনে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান। তিনি বলেন, “নির্ধারিত সময়ে শিক্ষাক্রম সম্পন্ন করতে পারা খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য, যার কৃতিত্ব শিক্ষার্থীদের। আজ যারা এখান থেকে শিক্ষা সমাপন করছে, তারাই আগামী দিনে বিশ্ব দরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান ও পরিচিতি আরও উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে তারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠন ও সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করবে।”

আরো পড়ুন...  কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তারা ’২১ ব্যাচের শিক্ষাকোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আয়োজক কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী শরিফ নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া জামান আরশী ও সীমান্ত সাহা রাতুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এদিকে শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও সমাপনী দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০