মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এমপি নজরুলকে গণসংবর্ধনা

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে গণসংবর্ধনায় সিক্ত হলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা শাখা।

অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মিছিলসহকারে সমবেত হন। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এমপি বলেন, শ্যামনগরের জনগণ তাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তিনি দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি দল-মত নির্বিশেষে শ্যামনগরের সকল মানুষের প্রতিনিধি। উপকূলীয় এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমি অঙ্গীকারবদ্ধ।”

আরো পড়ুন...  মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, বেড়িবাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

এছাড়া তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী শ্যামনগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলামের বিজয় শ্যামনগরের মানুষের প্রত্যাশার প্রতিফলন। তারা তার নেতৃত্বে এলাকায় ন্যায়ভিত্তিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন, পেশাজীবী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জবাবে তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে শ্যামনগরকে একটি উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০