পঞ্চগড় প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পুরুষাঙ্গ কাটা
প্রতিকি ছবি

পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী সারমিন আক্তার সাথী (২৯)-এর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ সাথীকে আটক করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। তিনি পেশায় কৃষক ও দিনমজুর।

বর্তমানে সারমিন আক্তার সাথী পঞ্চগড় সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। গুরুতর আহত মোস্তফাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাতে সেহরি খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে মোস্তফা চিৎকার শুরু করলে স্বজনরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

প্রায় ১২ বছর আগে মোস্তফা ও সাথীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি কিছু বলছেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  পটিয়ায় ভূমি সপ্তাহ উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১০

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১১

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৩

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৪

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৫

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৬

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৭

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৮

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০