আলী আজীম, মোংলা (বাগেরহাট)-
১০ জানুয়ারি ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মোংলা পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমান হোসেন রিপন। তিনি এর আগে মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

গত শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাগেরহাট জেলার মোংলা পৌর যুবদলের আহ্বায়ক মাহামুদ রিয়াদ যুবদল থেকে পদত্যাগ করে বিএনপিতে পদায়িত হওয়ায় সাংগঠনিক শূন্যতা সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে মোংলা পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা যায় নেতাকর্মীদের।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইমান হোসেন রিপন বলেন,
“স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই রাজনীতি করি। দলের যেকোনো নির্দেশনা দেশের স্বার্থে মেনে চলাই আমার দায়িত্ব। বিএনপি ও যুবদলের প্রতি আমার ভালোবাসা আজীবনের। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
আরো পড়ুন...  বীরগঞ্জে বিএনপি প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা: ধানের শীষের জোয়ারে উত্তাল রাজপথ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০