মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় মাছের ঘেরে আটকে বিপন্ন ঈগল, তাৎক্ষণিক উদ্ধার

শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত ঈগল উদ্ধার
শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত ঈগল উদ্ধার | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত হয়েছে একটি ঈগল পাখি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার রায়েন্দা গ্রামের মো. জাকির মীরের বাড়ির মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘেরের জালে একটি বড় আকারের ঈগল ঝুলতে দেখে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম-কে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহযোগিতায় জালে আটকে থাকা ঈগলটিকে সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয়। এ সময় পাখিটি অত্যন্ত দুর্বল ও আতঙ্কিত অবস্থায় ছিল।

উদ্ধারকারীরা জানান, ঈগলটির বাম পায়ে আঘাতের চিহ্ন ও ক্ষত রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে পাখিটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার বলেন, “ঈগলটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”

স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী রক্ষায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে আসাদিয়ার দোয়া ও ইফতার মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০