আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৩ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলকুচিতে বিএনপির সভা, মেয়র প্রার্থী ঘোষণা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার মুকুন্দগাতী প্রাইভেট সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নুরুল ইসলাম গোলাম। তিনি তাঁর বক্তব্যে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে হলে সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য প্রদানকালে হাজী মো. আলতাফ হোসেন প্রামানিক আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, “আমি আগামী বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি। অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় আমি একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে সক্রিয় ছিলাম এবং আগামীতেও থাকব।”

আরো পড়ুন...  চুলার আগুনে ছাই শিক্ষকের স্বপ্ন: শরণখোলায় বসতঘর ভস্মীভূত

তিনি আরও বলেন, বেলকুচি পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলাই হবে তাঁর মূল অঙ্গীকার। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, সেবামুখী ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, বেলকুচিতে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে

আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে বেলকুচির রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে বিএনপির মতবিনিময় সভা ও মেয়র পদপ্রার্থী ঘোষণাকে স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০