মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাছের ঘেরের জালে আটকা আহত ঈগল উদ্ধার, সপ্তাহে সেবা দিয়ে বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত হওয়া একটি ঈগল পাখিকে সাতদিন চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা এলাকার নিকটবর্তী বনাঞ্চলে পাখিটিকে অবমুক্ত করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন WildTeam-এর উদ্ধারকারী দল এবং স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের উপস্থিতিতে ঈগলটিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। এ সময় উদ্ধারকারী দলের সদস্যরা পাখিটির সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করে এর মুক্তি দেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রায়েন্দা গ্রামের জাকির মিরের মাছের ঘেরে পাতা জালে আটকা পড়ে গুরুতর আহত হয় পাখিটি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন WildTeam-কে খবর দেন। খবর পেয়ে টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করে।

উদ্ধারের সময় পাখিটির বাম পায়ে গুরুতর আঘাত ও ক্ষত ছিল। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত সাতদিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরিচর্যাকারীরা নিয়মিত তার ক্ষতস্থানে ওষুধ দেন এবং খাবার সরবরাহ করেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন...  ছাত্র সংযোগ মাস উপলক্ষে নূরনগরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র বৈঠক অনুষ্ঠিত

এ বিষয়ে WildTeam-এর টিম লিডার আলম হাওলাদার বলেন, “ঈগলটি উদ্ধারের সময় তার বাম পায়ে আঘাত ছিল। আমরা সাতদিন ধরে তার চিকিৎসা ও পরিচর্যা করি। এখন এটি সম্পূর্ণ সুস্থ। তাই বনাঞ্চলের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। আশা করছি এটি আবার স্বাভাবিকভাবে বনে বসবাস করতে পারবে।”

স্থানীয় বাসিন্দারা বন্যপ্রাণী সংরক্ষণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, প্রাণীটি আমাদের পরিবেশেরই অংশ। এটি আহত অবস্থায় দেখে আমরা WildTeam-এ খবর দেই। তারা সঠিক সময়ে এসে পাখিটি উদ্ধার করে সেবা দিয়ে আবার প্রকৃতিতে ছেড়ে দিয়েছে, এটা খুব ভালো কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০